শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চলতি মাসে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের প্রভাব অনেকটাই কমেছে। দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেড়েছে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। চলতি মাসের বাকি দিনগুলোতে নতুন করে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা নেই। তবে জানুয়ারি মাসের শুরু থেকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, দেশে কোথাও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আবার কোথাও রাতের তাপমাত্রা হ্রাস পাচ্ছে। মাসের বাকি দিনগুলোর তাপমাত্রাও এরকম থাকতে পারে। জানুয়ারির শুরুর দিকে দেশের উত্তারঞ্চল ও পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর অন্যান্য অঞ্চলে এটি ছড়িয়ে পড়তে পারে। তবে সেটা ডিসেম্বরে ৩১ তারিখ নাগাদ বোঝা যাবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। মাসের বাকি দিনগুলোতে দু'এক জায়গা ছাড়া অন্য কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। দেশের অন্যত্র হালকা শীতল আবহাওয়া বিরাজ করতে পারে। একইভাবে রাজধানীতেও হালকা শীত থাকতে পারে।
তবে শীত কম হলেও দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকায় সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







