শ্রীলংকায় গৃহকর্মীদের নিবন্ধন করার উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার
সংগৃহীত ছবি
শ্রীলংকার যারা গৃহকর্মীর কাজ করছে কিংবা যারা এই পেশায় নিয়োগ পেতে চায়, তাদের সবাইকে স্থানীয় কর্মকর্তাদের কাছে নিবন্ধন করাতে হবে।
দেশটির এক মন্ত্রী বলেছেন, নতুন এই পদ্ধতির ফলে তাদের যেন জোর করে কাজ করানো না যায় তা নিশ্চিত হবে।
এ মাসেই আরো আগের দিকে একজন বিরোধীদলীয় রাজনীতিবিদের বাড়িতে কর্মরত ১৬ বছর বয়স্ক একটি মেয়ের মৃত্যুর পর এই পদক্ষেপ নেয়া হলো।
ওই ঘটনাটির পর শ্রীলংকায় হাজার হাজার গৃহকর্মীর কাজের পরিবেশ নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।
সেই মেয়েটি আগুনে পোড়ার ক্ষতের কারণে মারা যায়। কিন্তু ময়নাতদন্তে দেখা যায় তার ওপর যৌন অত্যাচার চালানো হয়েছিল।
রিশাদ বাথিউদিন নামে ওই রাজনীতিবিদের তিনজন আত্মীয়কে এব্যাপারে গ্রেফতার করা হয়েছে।
শ্রীলংকার আইন অনুযায়ী, বাবুর্চি ও অন্যান্য গৃহকর্মীদের জন্য ন্যূনতম বেতন ঠিক করা নেই।
এদের বেশিরভাগই তামিল জাতিগোষ্ঠীর। ব্রিটিশ আমলে যাদের পূর্বপুরুষকে চা বাগানের শ্রমিক হিসেবে ভারত থেকে আনা হয়েছিল।
অনেকেই গৃহকর্তার বাড়িতে থেকেই কাজ করেন, এবং গড়পড়তা মাসে ১০০ ডলার সমপরিমাণ অর্থ বেতন পান।
অধিকার কর্মীরা অভিযোগ করেছেন, এই গৃহকর্মীদের অনেককেই কোন বিরতি ছাড়া দীর্ঘ সময় কাজ করতে হয় এবং নানা রকম নির্যাতন ভোগ করতে হয়।
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক











