শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয়, ফাইনালে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৫ এএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার
ছবি : সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে লিগের শেষ ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ১২-০ গোলের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছেন মারিয়া-আঁখিরা।
অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন লংকানদের বিরুদ্ধে একাদশ সাজিয়েছিলেন গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় মনিকা চাকমা, তহুরা খাতুন, আনাই মগিনি ও শামসুন্নাহার জুনিয়রকে বাইরে রেখে।
গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাইরে রেখেই ছোটন বাজিমাত করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। খেলার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়েছে স্বাগতিকরা। টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
ম্যাচে হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।
আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। লিগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
ভারতের কাছে হারলেও বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকিয়ে ছিল নেপাল। শ্রীলঙ্কা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপালেরও বিদায় ঘণ্টা বেজেছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











