ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২২:৫২:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

শ্রীলঙ্কায় ফের বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কয়েকটি গির্জা ও হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার পাঁচ দিনের মাথায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পুগোড়া শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার শহরটির হাকিম আদালতের পেছনের খোলা মাঠ থেকে বিস্ফোরণের শব্দটি আসে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র রাভান গুনাসেকেরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি জানিয়ে পুলিশ বলেছে, ‘তারা বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে। গুনাসেকেরা বলেছেন, “আদালতের পেছনে একটি বিস্ফোরণ ঘটেছে, আমরা তদন্ত করে দেখছি।’

এটি পুলিশের ঘটানো কোনো নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল না বলে নিশ্চিত করেছেন তিনি।

গত রবিবার দেশটির কয়েকটি গির্জা ও হোটেলে ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৫৯ জন নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়েছেন। এই হামলার পর আরও হামলা হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যেই পুগোদা থেকে এ বিস্ফোরণের খবর এল।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়