শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী দাঙ্গা, আটক ৬০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
শ্রীলঙ্কায় গত দুদিনের মুসলিম বিরোধী দাঙ্গার পর এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই নেতাসহ প্রায় ৬০ জনকে আটক করেছে পুলিশ। আরো দাঙ্গা ঠেকাতে মঙ্গলবারও দেশ জুড়ে রাত্রীকালীন কারফিউ বলবৎ ছিলো।
এর আগে সোমবার কারফিউ ভেঙে বিভিন্ন মসজিদ ও মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। দেশটির উত্তর-পশ্চিমের পুত্তালাম জেলায় এক ব্যবসায়ীর দোকানে ক্রুদ্ধ জনগণ হামলা চালিয়ে ছুরিকাঘাতে এক মুসলিম ব্যবসায়ী হত্যা করে। হেট্টিপোলা শহরেও তিনটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সোমবার রাতে শ্রীলঙ্কার কিনিয়ামা শহরে একটি মসজিদে হামলা চালিয়ে এর দরজা-জানালা ভাংচুর করা হয়। মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফে তছনছ করা হয়।
এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বৌদ্ধ দলের দুই নেতাও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এদের একজন হলেন মহাসন বালাকায়া দলের নেতা অমিথ ওয়েরাসিংহে এবং তথাকথিত দুর্নীতি বিরোধী আন্দোলনের স্বঘোষিত নেতা নমাল কুমারা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দাঙ্গা-হাঙ্গামা আরো ছড়িয়ে পড়া ঠেকাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ আরো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
কয়েকদিন আগে ইস্টার সানডের দিন সকালে শ্রীলঙ্কার বেশ কয়েকটি গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়। ওই হামলার পর থেকেই দেশ জুড়ে উত্তেজনা বিরাজ করছে। ছড়িয়ে পড়েছে মুসলিম বিরোধী বিদ্বেষ।
গত মাসে শ্রীলংকায় যে হামলা হয়েছে ইসলামী জঙ্গীরাই সেটি করেছে বলে জানিয়েছে পুলিশ। ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ জনসংখ্যার সিংহভাগই বৌদ্ধ ধর্মের অনুসারী। সেখানকার প্রায় ১০ শতাংশ মানুষ মুসলিম। সূত্র: বিবিসি
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











