ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু নির্মানে আমরা সফল : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৫৭ এএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু প্রকল্প বন্ধ করে দিতে দুর্নীতির অভিযোগ তোলা হয়। তদন্ত শেষে প্রমাণিত হয়েছে পদ্মা সেতুকে কোনো দুর্নীতি হয়নি। সব অভিযোগ মিথ্যা। সব ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু নির্মানে আজ আমরা সফল। নিজস্ব অর্থায়নে আজ পদ্মা সেতুর ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে।আমি ঘোষণা দিয়েলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রচারণায় বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়। অনেকের ধারণা ছিল বিশ্বব্যাংকের টাকা ছাড়া পদ্মা সেতু হবে না।
আজ রোববার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বরে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হয়েছে আমাদের দেশের কিছু মানুষ। তাদের কারণে পদ্মা সেতুর কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। পদ্মা সেতুতে জমি দেয়ার জন্য আমি এ এলাকার মানুষকে অভিনন্দন জানাই।
তিনি বলেন, ‘কোনো অনুমোদন ছাড়াই ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আমাকে ফোন করে ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদে রাখার জন্য আমাকে অনুরোধ করেছিলেন। আমি বলেছিলাম আইনে যা আছে তাই হবে। আইনী বাধ্যবাধকতা ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরে যেতে হয়। এখানে সরকারের কোনো হাত ছিল না।’
এর আগে রবিবার সকালে পদ্মা সেতু প্রকল্পের কর্মজ্ঞ সরেজমিন পরিদর্শনে মুন্সীগঞ্জের মাওয়া যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নামফলক উন্মোচন করেন। মাওয়া প্রান্তে ৮ লেন মহাসড়কের ঢাকা-মাওয়া এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশের অগ্রগতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজ, মূল নদীশাসন সংলগ্ন স্থায়ী নদীতীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











