সংগ্রামী সাফিয়ার সাতকাহন
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৫:৩৪ এএম, ১২ নভেম্বর ২০১৩ মঙ্গলবার
গত ১০ বছর ধরে শাহাজাহানপুরের ফুটপাতে পিঠা বিক্রি করে চলেছেন সাফিয়া খাতুন৷ শুরুতে স্বামীকে নিয়ে দুজন মিলেই একাজ করতেন৷ পরে এই পিঠা বিক্রির আয় থেকেই বাজারে মুদির দোকান নেন তার স্বামী৷ এখন সাফিয়াকেই পিঠা বানানো থেকে শুরু করে সবকিছু একা সামলাতে হয়৷ যদিও মাঝেমধ্যে ছেলে এসে শুকনো কাঠ চিড়ে দেয়৷ তবে সরিয়া, কালিজিরা, শুটকি ও মরিচ ভর্তা বাসা থেকেই তৈরি করে নিয়ে আসেন তিনি৷
সাতসকালে উঠে শুরু হয় তার কাজ, চলতে থাকে অনেক রাত পর্যন্ত৷ সাফিয়া জানান, সব পেশার লোকজনই আসে তার পিঠার দোকানে৷ এমনকি বাসাবাড়ির মহিলারাও পিঠা নিয়ে যান এখান থেকে৷ মূলত চিতই পিঠাই বানান তিনি৷ দশ কেজি চালের এই পিঠা থেকে দিনান্তে তার গড় আয় হয় ৭০০-৬০০ টাকা৷
তবে পুলিশকে নির্ধারিত ৫০ টাকা ও হিজরাদের ৪ টাকা চাঁদা দিতেই হয়৷ এর সঙ্গে আছে ফুটপাতের ভাড়াও৷ আগে মহল্লার অলি-গলিতেই পিঠা বিক্রি করতেন সাফিয়া৷ পিঠার বিক্রির আয় থেকে পরে এই জমাটি রাস্তার ফুটপাতেই শুরু করেন পিঠার দোকান৷ এখন ভালোই চলছে সব কিছু৷ প্রায় এক যুগ আগে কাজের আশায় গ্রামের ভিটামাটি বিক্রি করে স্বামীর হাত ধওে কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন সাফিয়া৷ পিঠা বিক্রি দিয়েই শুরু হয়েছিল তার বেঁচে থাকার স্বপ্ন৷ জীবনে বেঁচে থাকার প্রয়োজনে করেছেন অনেক সংগ্রাম৷ নিজের রোজেগারের টাকা দিয়েই বিয়ে দিয়েছেন মেয়েকে৷ এখন মেয়ে আর নাতি নিয়ে ৪০০০ টাকায় ভাড়া নিয়ে থাকছেন ভাড়াবাড়িতে৷ সুখে আছেন বলে জানান, সাফিয়া খাতুন৷ ১২ নভেম্বর`২০১৩
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

