সংবিধানে নারীদের পরিচয় পরিবর্তন করল জর্ডান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান সংবিধানে জাতীয়তার পরিচয়ে পরিবর্তন এনেছে। আগে দেশটির সকল নারী-পুরুষের পরিচয় ছিল জর্ডানিয়ান। এখন দেশটির নারীদের ‘জর্ডানিয়ান নারী’ আর পুরুষদের ‘জর্ডানিয়ান পুরুষ’ হিসেবে ডাকার আইন প্রণয়ন করা হয়েছে।
এমন পরিবর্তন করার কারণ হিসেবে বলা হয়েছে, শুধু জর্ডানিয়ান শব্দটি পুরুষবাচক শব্দ।
জর্ডানের কিং আব্দুল্লাহ গত গ্রীষ্মে একটি কমিটি গঠন করেন। কিং আব্দুল্লাহ রাজনৈতিকভাবে জর্ডানকে আধুনিক হিসেবে গড়ে তোলার জন্য কমিটিকে দায়িত্ব দেন। তারাই সংবিধানে এ পরিবর্তন আনার প্রস্তাব দেয়।
এটি ছাড়াও কিং আব্দুল্লাহর গঠিত কমিটি আরো বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- নতুন নির্বাচন ব্যবস্থা, জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন। এগুলোও চলতি সপ্তাহে দেশটির সংসদে পাশ হতে যাচ্ছে।
জাতীয় নিরাপত্তা কাউন্সিল আইন পাশ হলে কিং আব্দুল্লাহর হাতে আরো ক্ষমতা চলে আসবে। তিনি তখন ইচ্ছে করলে তার প্রিয় লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে পারবেন, আবার চাইলে কাউকে সরিয়েও দিতে পারবেন।
এদিকে জর্ডানের সংসদে জাতীয়তা পরিবর্তনের বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। দেশটির রক্ষণশীল দল ও ইসলামিক দল এটির তীব্র বিরোধিতা করেছে। গত ২৮ ডিসেম্বর এ নিয়ে বাকযুদ্ধে লিপ্ত হয় তারা।
সালাহ আরমোতি নামে একজন সংসদ সদস্য দাবি করেন, বিদেশি আর্থিক সহায়তা পেয়ে সংবিধানে এমন পরিবর্তন করা হয়েছে, যা জর্ডানের জন্য ক্ষতিকর হবে।
তাছাড়া দেশটির বিশিষ্ট ব্যক্তি ও মানবাধিকার কর্মীরা বলছেন, এই পরিবর্তনে নারীদের বিশেষ কোনো লাভ হবে না। এটি জর্ডানিয়ান নারীদের জাতীয় জীবনে কোনো কাজে দেবে না।
তারা বলছেন, জর্ডানের সংবিধানে অনেক কিছু আছে যা নারীদের বিরুদ্ধে গেছে। এরমধ্যে অন্যতম হলো, কোনো জর্ডানিয়ান নারী যদি বিদেশী কাউকে বিয়ে করে এবং সন্তান হয় তাহলে সেই সন্তানকে জর্ডানের নাগরিকত্ব দেয়া হয় না।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া











