ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির

সংসদের ২১তম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ২১তম ও চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। এটি বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথমদিন ভাষণ দেবেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হবে সংসদ অধিবেশন। এর আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এই সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদ উপনেতার পদটি শূন্য হওয়ায় এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে।

এদিকে বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথমদিন ভাষণ দেবেন। পরে তার এই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হবে। সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে।

জানা যায়, ২১তম অধিবেশনে মোট ১৭টি বিল উত্থাপিত হতে পারে। এসবের মধ্যে অন্তত ৭ থেকে ৮টি বিল পাস হতে পারে। গত ২০তম অধিবেশনে পাস না হওয়া ১০টি বিল জমা রয়েছে। নতুন ৭টি বিল জমা পড়েছে বলে আইন শাখা জানিয়েছে।