ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৯:৫০:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

সংসদ অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৯ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও চলতি বছরের চতুর্থ অধিবেশন বসছে আজ। রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।

অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। অধিবেশন কত কার্যদিবস চলবে তা বৈঠকে চূড়ান্ত হবে।

জানা গেছে, এই অধিবেশনের শেষে অক্টোবরের মাঝামাঝি সময় আরেকটি অধিবেশন বসবে। ওই অধিবেশনটি হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন।

এই অধিবেশনে আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’-সহ বেশ কিছু আইন পেশ হতে পারে। পাসও হবে বেশ কয়েকটি আইন।

চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।