সকালে চা নাকি গ্রিন টি খেলে বেশি উপকার
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ এএম, ২৬ মে ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
অনেকেরই সকাল শুরু হয়ে চায়ের কাপে চুমুক দিয়ে। দিনের অন্যান্য সময়েও পায় চায়ের তৃষ্ণা। তাই বলা যায়, চা খান না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিভিন্ন ধরনের চা আমরা রোজ পান করি। এর মধ্যে আলোচিত গ্রিন টি। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে সকালে সাধারণ চা নাকি গ্রিন টি বেশি উপকারি?
আমাদের সাধের লিকার চা কিন্তু স্বাস্থ্যগুণে সেরার সেরা। কারণ এতে রয়েছে অত্যন্ত উপকারী সব পলিফেনলস। আর এই উপাদান কিন্তু হার্টের জন্য অত্যন্ত উপকারী। এমনকি লিকার চা নিয়মিত খেলে স্ট্রোকের মতো ভয়াবহ কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকেও দূরত্ব বজায় রাখা সম্ভব। এর পাশাপাশি সুগার লেভেল কমানো, কয়েকটি ক্যানসার প্রতিরোধ করা, ফোকাস বৃদ্ধিসহ একাধিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্ল্যাক টি। তাই শরীর ও মনের হাল ফেরাতে চাইলে নিয়মিত লিকার চা খেতে ভুলবেন না যেন।
মহৌষধি গ্রিন টি
সারা পৃথিবীর বিখ্যাত পুষ্টিবিজ্ঞানীরা গ্রিন টি-এর প্রশংসায় পঞ্চমুখ। কারণ এতে রয়েছে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা শরীর ও মনের হাল ফেরানোর কাজে সিদ্ধহস্ত। তাই ঝটপট গ্রিন টি-এর গুণাগুণ সম্পর্কে জেনে নিন–
১. এতে মজুত এল থিয়েনিন দুশ্চিন্তা-উৎকণ্ঠা দূর করে
২. পার্কিনসনস এবং অ্যালঝাইমার্স ডিজিজ প্রতিরোধ করে
৩. হাড়ের ক্ষয়জনিত রোগের ফাঁদে পড়ার আশঙ্কা কমে
৪. বিপসীমার নীচে থাকে কোলেস্টেরল
৫. বাড়ে স্মৃতিশক্তি
৬. হার্ট থাকে সুস্থ-সবল
৭. ডায়াবিটিস প্রতিরোধ করে ইত্যাদি।
তাই এতসব উপকার পেতে চাইলে রোজ সকালে গ্রিন টি খাওয়া চালিয়ে যান।
গ্রিন টি নাকি লিকার চা, সকালে কোনটা খাবেন?
গ্রিন টি এবং লিকার চা– এই দুই পানীয়তেই রয়েছে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। শুধু তাই নয়, এই দুই ধরনের চা নিয়মিত খেলেই কিন্তু দূরে থাকে একাধিক রোগব্যাধি। তাই সুস্থ-সবল জীবন কাটানোর ইচ্ছে থাকলে রোজ সকালে এই দুই চায়েই চুমুক দিতে পারেন। তবে এই দুইয়ের মধ্যে একান্তই তুলনা করতে হলে গ্রিন টি-কেই এগিয়ে রাখতে হবে। কারণ সাধারণ চায়ের তুলনায় এতে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তবে আবারও বলব, এই দুই ধরনের চায়ের মধ্যে ভেদাভেদ না করে দুটোই খান। তাতেই উপকার পাবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






