সচিবদের সাথে প্রধানমন্ত্রীর সরাসরি বৈঠক আজ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২৭ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
করোনা মহামারির কারণে ভার্চুয়ালি বৈঠক হলেও সরাসরি সচিব পর্যায়ের বৈঠক হয়নি দীর্ঘদিন। এক বছরেরও বেশি সময় পর আজ রোববার শুরু হতে যাচ্ছে সচিব পর্যায়ের বৈঠক। প্রশাসনের গুরুত্বপূর্ণ এই বৈঠকে আগামী দিনের অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
আজ একইদিনে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নিকার এবং দুপুর ১টায় সচিব সভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, চলমান বৈশ্বিক সংকটকালীন প্রেক্ষাপটে দেশের অর্থনীতিকে সুসংহত রাখা, কৃষির উৎপাদন বাড়াতে সারের জোগান নিশ্চিত করাসহ দেশের খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং জ্বালানি সংকট সমাধানের বিষয়ে আলোচনা হবে। বৈঠকে সচিবদের উদ্দেশে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।
এক বছরেরও বেশি সময় পর সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয়েছিলো গত বছরের ১৮ আগস্ট। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ওই সভার আয়োজন করা হয়েছিলো৷ উক্ত সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠেয় সভায় সচিবদের সঙ্গে ১০টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। বিষয়গুলোর ওপর সচিবদের মতামত শুনবেন তিনি।
বিষয়গুলো হচ্ছে—
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতিকে সুসংহত রাখা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রয়োজনীয়তার নিরিখে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণ, কৃষির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সারের জোগান নিশ্চিতকরণ ও পতিত জমি চাষাবাদ, সরকারি কাজে আর্থিক বিধিবিধান অনুসরণ করা, সরকারি সেবা প্রদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক পরিকল্পনা, ভূমিকম্প-অগ্নিকাণ্ড-বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে পর্যালোচনা, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির পর্যালোচনা এবং সুশাসন ও শুদ্ধাচার।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গিয়েছে, নিকারের অনুষ্ঠেয় সভায় দেশে আরো দুটি নতুন বিভাগ গঠনের প্রস্তাব তুলে ধরা হবে। এ সময় বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠনেরও প্রস্তাব উত্থাপন করা হবে। নতুন এ দুটি বিভাগ হলে দেশে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টিতে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা











