সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস প্রতিরোধে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। একারণে দর্শনার্থী প্রবেশে সকাল থেকে কোনো পাস ইস্যু করা হচ্ছে না।বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজিব গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আজ সকাল থেকে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সচিবালয়ে মিটিংয়ে আগত ব্যক্তি এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এদিকে, করোনার প্রাদুর্ভাব রুখতে ইতোমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং দেশের বিভিন্ন স্থানে বিদেশ থেকে আগত প্রবসীদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
সচিবালয়ে এক ও দুই নম্বর গেটের মধ্যবর্তী স্থান দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হয়। বেলা ১১টার দিকে দর্শনার্থী কক্ষে গিয়ে দেখা গেছে, সেখানে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থা নিয়েছেন।
কাউকে তাপমাত্রা পরীক্ষা করা ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে। এতদিন শুধু দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছিল। বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদেরও তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে।
দর্শনার্থী কক্ষে নোটিশও সাঁটানো হয়েছে। সেখানে লেখা রয়েছে-‘কোভিড-১৯ করোনাভাইরাস এর জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সচিবালয়ের অভ্যন্তরে সাধারণ দর্শনার্থী পাস সাময়িকভাবে বন্ধ থাকবে।’
দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। একান্ত অপরিহার্য না হলে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পাস ইস্যু করার করার পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে দর্শনার্থীদের সংখ্যা কমেও গিয়েছিল।
সচিবালয় ঘুরে দেখা গেছে, সচিবালয়ে কর্মরত মন্ত্রী, সচিব থেকে শুরু করে কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই মাস্ক ব্যবহার করছেন। অফিসে এসেই বাড়তি সতর্কতা অবলম্বন করছেন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবণুমুক্ত করছেন।
ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৭৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশে এখন পর্যন্ত ১৪ জনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে বলে বুধবার জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










