সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২২ মার্চ ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
সারাদেশে গত ১৮ ঘণ্টায় সড়ক ও রেলপথে ঘটে যাওয়া আলাদা দুর্ঘটনায় অন্তত ২৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা থেকে আজ রোববার (২২ মার্চ) সকাল ৯টার মধ্যে কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, নাটোর, নড়াইল এবং ঝিনাইদহে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কুমিল্লার রেলক্রসিংয়ে, যেখানে ট্রেনের ধাক্কায় একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। ঈদের আনন্দের মাঝে এসব দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২
শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস রেলক্রসিংয়ে উঠলে চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়।
ট্রেনের ধাক্কায় বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় উদ্ধারকাজ চালান। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, রেলক্রসিংয়ে বাসের চালকের অসতর্কতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হবিগঞ্জে খাদে পিকআপ ভ্যান, নারী-শিশুসহ ৪ জনের মৃত্যু
রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ৪ জন নিহত হন। ঢাকাগামী আসবাবপত্রবোঝাই পিকআপটি অন্য একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দীর্ঘ চেষ্টার পর পিকআপটি উদ্ধার করে ভেতর থেকে চারজনের মরদেহ বের করে।
নিহতরা হলেন পিকআপ চালক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইব্রাহীম (৩৫), কিশোরগঞ্জের আছমা (৪০) ও শিশু সজিব (১২)। নিহত অপর এক পুরুষের পরিচয় এখনও জানা যায়নি।
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
রোববার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।
মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ব্রিজের সংস্কার কাজ চলার কারণে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে স্পিড ব্রেকার পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।
এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে সড়কে জটলা তৈরি হয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের আরেকটি বাস ওই জটলার মধ্যে ঢুকে পড়লে বাস, অ্যাম্বুলেন্স ও একটি মোটরসাইকেলের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার ও একজন যাত্রী প্রাণ হারান।
বিয়ের আগের দিন নাটোরে হবু বরের মৃত্যু
রোববার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জুলফিকার নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।
বোন ও দুলাভাইকে আনতে তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে পাবনার দাশুড়িয়া থেকে নাটোরের বনপাড়ায় যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এবং ট্রাকের নিচে ঢুকে যায়। বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলেই ওই হবু বরের মৃত্যু হয়।
নড়াইল, ঝিনাইদহ ও নাটোরে নিহত ৩
নড়াইল: শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার ধোন্দা কাজীপাড়া এলাকায় মাগুরা-নড়াইল সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বী মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঈদের নামাজ শেষে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। এ ঘটনায় তার বন্ধু রোমান গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
ঝিনাইদহ: শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার কুমড়াবড়িয়া ইউনিয়নের রাওতাইল এলাকায় চলন্ত আলমসাধু (নসিমন) থেকে ছিটকে পড়ে গফুর (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সেও বন্ধুদের সঙ্গে ঈদের ঘোরাঘুরিতে বেরিয়েছিল।
নাটোর (হরিশপুর): শনিবার বিকেলে নাটোর-ঢাকা মহাসড়কের বড় হরিশপুর এলাকায় চলন্ত ট্রাকের বাম্পার থেকে ছিটকে পড়ে মো. লাম (১৫) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। একটি বিকল ট্রাককে অন্য ট্রাকটি টেনে নিয়ে যাওয়ার সময় সে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











