সন্ত্রাস দমনে প্রয়োজন সদিচ্ছা ও পদক্ষেপ: রাবাব ফাতিমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, কার্যকরভাবে সন্ত্রাস দমনে প্রয়োজন সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সময়োপযোগী পদক্ষেপ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্প, অটল প্রতিশ্রুতি ও সময়োপযোগী পদক্ষেপের ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজুলেশন ১৩৭৩ এর ২০ বছরপূর্তি এবং নিরাপত্তা পরিষদ সন্ত্রাস দমন কমিটির প্রতিষ্ঠা উপলক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
সন্ত্রাসবাদ এবং এর যে কোনো ধরন বা রূপের প্রতি বাংলাদেশের জিরো টলারেন্স নীতির পুনরুলে¬খ করে স্থায়ী প্রতিনিধি বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে গৃহীত সকল আন্তর্জাতিক প্রচেষ্টার সাথে যুক্ত। সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, সন্ত্রাসবাদে অর্থায়নসহ এধরনের যেকোনো হুমকি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে সকল আইন প্রণয়ন এবং নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে তা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। এসময় তিনি যুক্তরাষ্ট্রে ৯/১১ এর সন্ত্রাসী হামলাসহ বিশ্বব্যাপী সকল সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে বাংলাদেশের একাত্বতা প্রকাশের কথাও উল্লে¬খ করেন।
রেজুলেশন ১৩৭৩ এর কার্যকর বাস্তবায়নে রাষ্ট্রদূত ফাতিমা সক্ষমতার ঘাটতি, সকল স্তরে কার্যকর আন্ত:সীমান্ত সহযোগিতা, দেশগুলোর মধ্যে অপারেশনাল তথ্যের নির্বিঘœ আদান-প্রদান এবং সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার মূল কারণগুলো মোকাবিলা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সদস্য দেশগুলোর মধ্যে জোরালো সহযোগিতার আহ্বান জানান।
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি











