সবাইকে সঙ্গে নিয়েই চলতে চাই : প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:২৬ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘আমি একা চলতে চাই না। সব সময় সবাইকে সঙ্গে নিয়েই চলতে চাই এবং আমি তা করেও থাকি।’
প্রধানমন্ত্রী বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের উত্তরে একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই। কারণ তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। সকলের সহযোগিতা পাচ্ছি বলেই আমরা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে পারছি।’
তিনি বলেন, দেশের সকলের সমন্বিত প্রয়াসেই আজকের এই উন্নয়ন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি- কোন অর্জনের পেছনেই সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকে। তবে, হ্যাঁ হাল একজনকেই ধরতে হয়। যেমন- গাড়ি চালানোর সময় ড্রাইভিং সিটে একজনই থাকে। সে সঠিকভাবে চালালেই গাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে।’
শেখ হাসিনা এ সময় বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে, একলা চলরে’ উদ্ধৃত করে বলেন, যদিও তিনি একলা চলতে চান না। সকলকে নিয়েই এগিয়ে যেতে চান।
তিনি এ সময় সংসদে গঠনমূলক ব্যবহার এবং বক্তব্য উপস্থাপন করায় বিরোধীদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা গণতান্ত্রিক মানসে সংসদে গঠনমূলক আলোচনা করছেন এবং সকলক্ষেত্রেই সহযোগিতার হাতকে প্রসারিত করেছেন।
‘বিএনপি-জামায়াত সংসদে বিরোধী দলে থাকার সময় সংসদে খিস্তী-খেইর হত। কিন্তুু, আমরা এখন এ ধরনের কিছু শুনতে পাই না’, বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা এ সময় দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত দেশের জনগণ তাঁর সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে উল্লেখ করে বলেন, এটাই তাঁর সরকারের উন্নয়নের মূল লক্ষ্য ।
ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় তাঁর সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করে সুখী - সমৃদ্ধ বাংলাদেশ এবং সমাজ গড়ে তুলতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, আমরা তৃণমূল পর্যন্ত সামষ্টিক অর্থনীতির সুফল পৌঁছে দিতে চাই এবং সেই লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা তাঁর সরকারের সময়ে দেশের জিডিপি প্রবৃদ্ধি, মাথা পিছু আয় বৃদ্ধি, দেশের রিজার্ভ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য, রাজস্ব আয়, বাজেট, বিদ্যুতের সক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে তাঁর সরকারের সাফল্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বিশ্লেষকদের মূল্যায়নও সংসদে উপস্থাপন করেন।
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা











