‘সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫২ পিএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে সবার জন্য সুপরিকল্পিত আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিকলল্পিত বাসযোগ্য নগরী গড়ে তোলাই হচ্ছে বর্তমান সরকারে অন্যতম লক্ষ্য। ‘বিশ্ব বসতি দিবস ২০১৭’ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’র ১৭টি লক্ষ্যের মধ্যে ১১তম হচ্ছে ‘অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, অভিঘাত, সহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা’। এসডিজির লক্ষ্য পূরণে বাংলাদেশের সকল উন্নয়ন পরিকল্পনায় গৃহায়ন ও আবাসন খাতকে বিশেষ গুরুত্ব প্রদান করেছে। ইতোমধ্যে জাতীয় গৃহায়ন নীতিমালা, ২০১৬ প্রণয়ন করা হয়েছে। নগরীতে স্বল্প আয়ের মানুষের জন্য বহুতল বিশিষ্ট ফ্ল্যাট এবং গ্রামাঞ্চলে ভূমিহীনদের জন্য আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২ অক্টোবর ‘বিশ্ব বসতি দিবস ২০১৭’ পালন করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিগত সাড়ে আট বছরে সকল নাগরিকের জন্য আবাসন সহজলভ্য করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। হাতিরঝিল এলাকায় সমনি¦ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে রাজধানী ঢাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট এলাকার যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে।
তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়াও বিভিন্ন অঞ্চলভিত্তিক উন্নয়ন কর্তৃপক্ষ পর্যাপ্ত উন্মুুক্ত স্থান নিশ্চিত করে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে নাগরিক সুবিধা সংবলিত পরিকল্পিত আবাসন ও নগরায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে সব শ্রেণি-পেশার মানুষের জন্য পরিকল্পিত আবাসিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। সুপরিকল্পিত গৃহায়ন ও নগরায়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এ সকল পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে ।
তিনি সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের প্রাকৃতিক সৌন্দর্য ও জলাভূমি রক্ষা করে পরিকল্পিত নগরায়ন সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







