সবুজ চোখের আফগান সেই ‘মোনালিসা’ এখন ইতালিতে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে ১৯৮৫ সালে আলোকচিত্রী স্টিভ ম্যাককারির তোলা সবুজ চোখের এক আফগান মেয়ের ছবি প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে হৈচৈ শুরু হয়।
‘আফগান গার্ল’ নামে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠা শরবত গুলা নামে সেই মেয়েটির বিবর্ণ পোশাক ও ধুলোমাখা ক্লান্ত মুখে সবুজ চোখের মর্মভেদী দৃষ্টি ছবিটিকে পরিচিত করে তোলে। খবর রয়টার্সের।
বিপন্নতা, অসহায়ত্ব, উদ্বেগ—কী ছিল না ওই চোখ দুটিতে। জ্বলজ্বলে সবুজ চোখে যেন সারা দুনিয়ার মানুষের চোখে চোখ রেখে কথা বলছিল ওই কিশোরী।
সেই শরবত গুলা এখন ইতালিতে আশ্রয় নিয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির দপ্তর জানিয়েছে।
আলোকচিত্রী স্টিভ ম্যাককারি ১৯৮৪ সালে পেশোয়ারের কাছাকাছি এক শরণার্থীশিবির থেকে শরবত গুলার ওই ছবি তুলেছিলেন।
ন্যাশনাল জিওগ্রাফিক-এর ১৯৮৫ সালের জুন সংখ্যার প্রচ্ছদে ওই ছবি ছাপা হয়। ওই সময় শরবত গুলার বয়স ছিল আনুমানিক ১২ বছর।
অনেক দিন পর ২০০২ সালে স্টিভ ম্যাককারি আবারও খুঁজে পান শরবত গুলাকে। শরবতের চোখের দৃষ্টি তখনো ছিল সেই আগের মতোই তীক্ষ্ণ। ‘আফগান যুদ্ধের মোনালিসা’ বলেও ডাকা হয়েছে শরবত গুলাকে।
সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের মুখে মাত্র চার–পাঁচ বছর বয়সে আফগানিস্তান ছেড়ে প্রথম পাকিস্তানে পাড়ি জমান শরবত গুলা। পরে দেশ ফিরে সংসার শুরু করেন তিনি।
তবে তালেবানের প্রথম শাসনামলে আবারও দেশ ছাড়েন শরবত গুলা। আশ্রয় নেন পাকিস্তানে। নাম-পরিচয় পাল্টে দেশটিতে বসবাস করতে শুরু করেন তিনি।
তিন কন্যার জননী শরবত গুলা আবারও আলোচনায় আসেন ২০১৪ সালে। ওই সময় পাকিস্তানে মিথ্যা নাম-পরিচয়ে নাগরিকত্ব পেতে আবেদন করেন তিনি। তবে সবুজ চোখের জন্যই ধরা পড়ে যান তিনি।
ওই সময় ঘটনাটি সংবাদমাধ্যমে আলোচনায় আসে। গ্রেফতারের পর ২০১৬ সালে শরবত গুলাকে আফগানিস্তানে ফেরত পাঠায় পাকিস্তান। তখন থেকে তিনি আফগানিস্তানে বসবাস করছিলেন।
গত আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর এখন আবারও শরণার্থী জীবন বেছে নিতে হয়েছে শরবত গুলাকে।
গত সেপ্টেম্বরে কাবুল ছেড়ে ইতালির রোমে চলে গেছেন তিনি। যে পাঁচ হাজার আফগানকে উদ্ধারের পর ইতালিতে আশ্রয় দিয়েছে দেশটির সরকার, তাদের মধ্যে আছেন সেই আফগান ‘মোনালিসাও’।
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











