সব দেশেই দ্রব্যমূল্য বেড়েছে : প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে নানান কথা আসছে। এটা শুধু আমাদের সমস্যা না, সারাবিশ্বের সমস্যা। করোনা মহামারির কারণে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে; যে কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই দ্রব্যমূল্য ভীষণভাবে বেড়েছে।
সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ে নানান কথা আসছে। এটা শুধু আমাদের সমস্যা না, সারাবিশ্বের সমস্যা। করোনা মহামারির কারণে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। যার কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই দ্রব্যমূল্য ভীষণভাবে বেড়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারও তো একটা কুফল আছে। সেই কুফল আমরাও ভোগ করছি। তাই বিশ্ববাজারের সঙ্গে সঙ্গে আমাদের এখানেও কিছু দ্রব্যমূল্য বেড়েছে।
তিনি বলেন, আমাদের কিছু লোক আছে, সুযোগ পেলেই অধিক মুনাফা করে কিছু টাকা-পয়সা কামাই করে নিতে চায়। আমরা সেটা মনিটরিংয়ের ব্যবস্থা করেছি। পাশাপাশি দেশবাসী, আমাদের দলের নেতাকর্মীসহ সবাইকে বলবো, খাদ্যের যাতে কোনো অভাব না হয়। সেজন্য দেশের প্রতি ইঞ্চি জমি আবাদ করতে হবে। এক ইঞ্চি অনাবাদি জমিও যেন না থাকে। চাহিদা মেটানোর জন্য নিজের খাদ্য নিজে উৎপাদনের চেষ্টা করবেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি











