সব বিধি মেনে দিল্লিতে বেসরকারি স্কুল খুললো আজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার
স্যানিটাইজ করা হচ্ছে ছাত্রছাত্রীদের হাত। ছবি পিটিআই।
ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার খুলেছে সরকারি স্কুল। আজ মঙ্গলবার থেকে খুলে গেল বেসরকারি স্কুলগুলিও। কেরালায়ও ইতিমধ্যে কোভিডবিধি মেনে স্কুল চালু হয়েছে। পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি রাজ্যে চলতি মাসেই খুলবে স্কুল। যে সব রাজ্যে স্কুল খুলে গেছে, সেখানে কঠোর ভাবে মেনে চলা হচ্ছে কোভিডবিধি।
করোনার কারণে গত দেড় বছর বন্ধ রাখতে হয়েছে স্কুলগুলি। সংক্রমণের হার কিছুটা নিম্নমখী হতেই অতি সতর্কতার সঙ্গে স্কুলগুলি খুলতে শুরু করেছে। স্কুল খুললেও, সংক্রমণের কথা মাথায় রেখে স্কুল চালানোর প্রশ্নে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে দিল্লি সরকার। প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছেলেমেয়েদের জন্য স্কুল খোলা থাকছে। সংক্রমণ পরিস্থিতি খতিয়ে দেখে কিছু দিন পরে নিচু শ্রেণিগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে অরবিন্দ কেজরীবাল সরকার।
প্রতিটি শ্রেণিকক্ষে সর্বাধিক উপস্থিতি হবে মোট পড়ুয়ার ৫০ শতাংশ। বর্তমান পরিস্থিতিতে পড়ুয়াদের স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক নয়। তবে স্কুলে আসতে ইচ্ছুকরা অভিভাবকদের কাছ থেকে অনুমতিপত্র আনলে তবেই ক্লাস করার অনুমতি পাবে। এ ছাড়া সর্তকতামূলক পদক্ষেপ হিসাবে প্রতিটি শ্রেণির জন্য আলাদা টিফিনের সময়, স্কুলে প্রবেশ ও বাইরে যাওয়ার আলাদা পথ, নির্দিষ্ট সময় অন্তর স্কুল চত্বর সাফাই ও স্যানিটাইজ করা হবে।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











