ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১২:১৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি

সব বিভাগে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের সব বিভাগে পর্যায়ক্রমে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) একনেকের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে খাস বা পতিত জমি ব্যবহার করার নির্দেশনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজ যেন ক্রীড়ার সঙ্গে যুক্ত হয়, জঙ্গিবাদ বা খারাপ কোনো দিকে না যায়।

এ সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজের মান ঠিক রাখা এবং এতে যে টাকা খরচ হয় তা সঠিক কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের নাম মেঘনা ও ফরিদপুর সিটি করপোরেশনের নাম পদ্মা নদীর নামে করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী সংশোধিত প্রকল্পের ক্ষেত্রে এর কারণ ও নতুন কাজ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা বলেছেন।