সব রাজ্যে বিনা মূল্যে টিকা দিতে হবে, সুপ্রিম কোর্টে মমতার সরকার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৮ মে ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। তীব্র অক্সিজেন সংকটের পাশাপাশি ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থাও। বিশ্বের অন্যতম শীর্ষ টিকা উৎপাদক এই দেশটি ভুগছে টিকার সংকটেও। এই অবস্থায় দেশের প্রত্যেক রাজ্যকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মনে করে, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সারা দেশে টিকাদানের জন্য একটি মাত্র নীতি নিয়েই এগোনো উচিত। আর তাই প্রত্যেক রাজ্যকেই বিনামূল্যে টিকা দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে।
সম্প্রতি ভারতের দুই টিকা প্রস্তুতকারক সংস্থা তাদের উৎপাদিত করোনা টিকার মূল্য ঘোষণা করে। যা নিয়ে ভারত জুড়ে তীব্র বিতর্ক হয়। বিরোধীদের চাপে উৎপাদনকারী প্রতিষ্ঠান দু’টি টিকার দাম কমাতে বাধ্য হলেও সেই বিতর্ক এখনও থামেনি।
শুক্রবার সেই বিতর্ক উস্কে দিয়েই ভারতের শীর্ষ আদালতে মমতার সরকারের দাবি, ভারতের ক্ষমতাসীন মোদি সরকারকে টিকা সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে। রাজ্য এবং বেসরকারি হাসপাতালের কাছে কেন ভিন্ন ভিন্ন মূল্যে টিকা বিক্রি করা হবে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।
মমতার সরকারের ভাষায়, ‘দেশে টিকার সরবরাহ বাড়াতে কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শুধু তাই নয়, সব রাজ্যে টিকা পৌঁছে দিতে হবে বিনামূল্যে।’
পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের পর ভারতের শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়, আগামী সোমবার এ বিষয়ে শুনানি শুরু হতে পারে।
এর আগেও করোনা পরিস্থিতি নিয়ে মোদিকে চিঠি লিখেছিলেন মমতা। গত বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরই ভ্যাকসিন নিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা লিখেছিলেন, বিনামূল্যে সবাইকে টিকা দিতে হবে। এজন্য টিকার সরবরাহ বাড়ানোরও কথা বলেন তিনি। সূত্র : এনডিটিভি
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










