ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২:৪৫:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

সমীক্ষা নিয়ে হতাশ হবেন না, দলীয় কর্মীদের প্রিয়াঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

ভারতের পশ্চিমবঙ্গে এক্সিট পোল ইতিমধ্যেই প্রকাশিত৷ তাতে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত৷ খুব একটা সুবিধা করতে পারবে না কংগ্রেস, জানান দিচ্ছে সমীক্ষা৷ তবে এই এক্সিট পোল দেখে হতাশ হবেন না৷ এমনই বার্তা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর৷

আজ মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দ্যেশে তিনি বলেন, বুথ ফেরত সমীক্ষা দেখে হতাশ হবেন না, ভেঙে পড়বেন না৷ এই ধরণের সমীক্ষাগুলিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই৷ আসল ফলাফল ভোটাররাই দেবেন৷ এক্সিট পোলের বেশিরভাগই ভুয়ো হয় বলে মত প্রিয়াঙ্কা গান্ধীর৷

প্রিয়াঙ্কার দাবি কংগ্রেসের মনোবল ভেঙে দেওয়ার জন্যই বিজেপি চক্রান্ত করে এই ধরণের বুথ ফেরত সমীক্ষাগুলি করিয়েছে৷ তাই তার বার্তা কোনওভাবেই যেন প্ররোচনায় পা না দেওয়া হয়৷ কংগ্রেস কর্মীদের শক্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷

স্ট্রং রুমের আশেপাশে সন্দেহজনক গতিবিধি নজরে আসলে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রিয়াঙ্কা৷ তিনি আরও বলেন, ইভিএম এখন স্ট্রং রুম বন্দী৷ ফলে নানা চক্রান্ত করার ঘটনা ঘটতে পারে৷ সাবধান থাকুন, সতর্ক থাকুন৷ ২৩ তারিখ পর্যন্ত এই সতর্কতা জারি রাখুন৷

এদিকে  বুথ ফেরত সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ১১টি পেতে চলেছে বিজেপি৷ ৯টি আসন বাড়িয়ে মুকুল রায়কে স্বস্তি দিয়ে বাংলায় ফুটতে চলেছে পদ্মফুল৷ 

অন্যদিকে ২৯টি আসন পাবে তৃণমূল, বলছে সমীক্ষা৷ শতাংশের হিসেবে বিজেপির দখলে ৩১.৮৬ শতাংশ৷ কংগ্রেসের শিকে ছিড়বে ৮.৮ শতাংশ৷ তৃণমূলের দখলে ৩৯.১ শতাংশ ও বামেদের ভাগ্যে জুটবে ১৫.৯ শতাংশ ভোট৷

নজরে ছিল উত্তরপ্রদেশ৷ বলা হয় এই রাজ্যের সবচেয়ে বেশি আসন যার, কেন্দ্রে ক্ষমতা তার৷ ৮০টি লোকসভা আসনের মধ্যে বিজেপির ভাগ্যে আসতে চলেছে ৫৬টি আসন৷ সেখানে মহাগঠবন্ধন বা এসপি বিএসপি জোট পাচ্ছে ২০টি আসন৷