সম্মিলিত প্রচেষ্টায় সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৫ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে নারী-পুরুষ নির্বিশেষে হাতে হাত রেখে কাজ করতে হবে।
জেসিআই বাংলাদেশের উদ্যোগে শুক্রবার রাজধানীর রেডিসন ব্লু-ওয়াটার গার্ডেনে আয়োজিত ‘উইমেন অফ ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এ কথা বলেন।
স্পিকার অনুষ্ঠানে শমী কায়সার, মারিয়াম জাভেদ, খোদেজা ফরহাদ রুহি, সামিরা হিমিকা, নিগার সুলতানা, সুলতানা কাদের সিনহা প্রমুখ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
তিনি বলেন, জেসিআই বাংলাদেশ নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে, যা যেকোন দেশ বা সমাজের উন্নয়নে অপরিহার্য। নারীর ক্ষমতায়ন ও উন্নতি হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যসমূহ অর্জনের পূর্বশর্ত। নারীরা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নিয়ামক। সমাজের ইতিবাচক পরিবর্তনে প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে, জেসিআই বাংলাদেশের 'উইমেন অফ ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২২' নারীদের অনুপ্রেরণা যোগাবে।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর আর্থ-সামাজিক উন্নতি ও ক্ষমতায়ন দৃশ্যমান। অনগ্রসর নারীদের মূল স্রোতে সম্পৃক্ত করতে বর্তমান সরকার নারীবান্ধব নীতি ও আইন প্রণয়ন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আর্থ-সামাজিক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ততা উল্লেখযোগ্য। প্রত্যন্ত অঞ্চলে নারীদের আইটি ও অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগের কারণেই আজ নারীর এ অগ্রগতি।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তুলতে নারীদের বৃত্তের বাইরে বেরিয়ে এসে সব ধরনের কার্যক্রমে মেধাকে কাজে লাগিয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। জাতিসংঘের প্ল্যানেট ৫০-৫০ অর্জন এখনো সম্ভব হয়নি। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
জেসিআই বাংলাদেশ সভাপতি (২০২২) নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান ও এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেনের উপাচার্য ড. রুবানা হক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উইমেন অফ ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২২ এর চিফ কো-অর্ডিনেটর তাসমিনা আহমেদ, ইভেন্ট ডিরেক্টর ইসরাত জাহান লিসা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











