সময় বাড়লো কপ২৬ সম্মেলনের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় বাড়তি সময়ে গড়াল জাতিসংঘের কপ২৬ সম্মেলন। দুই সপ্তাহব্যাপী সম্মেলন শুক্রবার (১২ নভেম্বর) শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও শনিবারও (১৩) আলোচনায় বসতে হচ্ছে সমঝোতাকারীদের।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক সম্মেলন কপ২৬-এর একটি খসড়া চুক্তি শুক্রবার প্রকাশ করা হয়েছে। কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা এবং ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য ধনীদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে এখনো ঐকমত্য না হওয়ায় চূড়ান্ত চুক্তি আটকে গেছে।
কপ২৬’র প্রেসিডেন্ট অলোক শর্মা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর সমঝোতাকারীদের স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শনিবার আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গত দুই সপ্তাহে আমরা অনেক দূর এগিয়েছি এবং এখন আমাদের সেই ‘করতে পারি’ চেতনার চূড়ান্ত প্রয়োগ দরকার, যা এই কপ২৬ সম্মেলনে রয়েছে।
খসড়া চুক্তিতে বলা হয়েছে, সব দেশ তাদের লক্ষ্যমাত্রার ব্যবধান পূরণের প্রয়াসে আগামী বছর আরও কঠোর জলবায়ু প্রতিশ্রুতি ঘোষণা করবে। তবে গ্যাবনের বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী লি হোয়াইট অভিযোগ করেছেন, আলোচনায় ‘অচলাবস্থায়’ তৈরি হয়েছে এবং এর জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দায়ী। তার কথায়, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় ক্ষতিপূরণের বিষয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে আস্থার অভাব রয়েছে।
গত ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত কপ২৬ জলবায়ু সম্মেলন। এই সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। এবারের সম্মেলনে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নিয়েছেন বহুল আলোচিত এই সম্মেলনে। সেখানে তিনি বাংলাদেশি প্রতিনিধি দলের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ভয়াবহ ক্ষতির হুমকিতে থাকা ৫৫টি দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও নেতৃত্ব দিচ্ছেন। এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবেন বলে মনে করা হচ্ছে। বিবিসির চোখে, কপ২৬ সম্মেলনে শীর্ষ প্রভাব বিস্তারকারীদের একজন ‘বিপদগ্রস্তদের কণ্ঠস্বর’ শেখ হাসিনা।
সূত্র: আল জাজিরা, বিবিসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











