ঢাকা, বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬ ২১:৪৭:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু গৃহপরিচারিকা মিলন দাস নির্যাতন: এএসআই ও তার স্ত্রী গ্রেপ্তার ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা দেশে ফিরেছেন ৫৮ হাজার ৮৬৩৯ বাংলাদেশি, মৃত্যু ৫২ দেশের নানা অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

সময় ভালো যাচ্ছে না, দোয়া চাইলেন দীপা খন্দকার

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

ছোট ও বড় পর্দায় নিয়মিত ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নতুন নাটক ও শুটিং নিয়ে যখন ব্যস্ততার মধ্যেই দিন কাটছিল, ঠিক তখনই হঠাৎ ব্যক্তিগত জীবনে নেমে এসেছে একের পর এক বিপত্তি। শারীরিক অসুস্থতা আর ছোট ছোট দুর্ঘটনায় যেন কঠিন সময় পার করছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, ক’দিন ধরে তার সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক সমস্যায় পড়ছেন।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দীপা জানান, গত ২৭ মে কানের চিকিৎসা করানোর পর থেকেই শুরু হয়েছে তার ভোগান্তি। চিকিৎসকের অমনোযোগিতার কারণে তীব্র কানব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।

দীপা লিখেছেন, ‘কী হলো আমার বলো তো? মে মাসের ২৭ তারিখ ENT (নাক, কান গলা বিশেষজ্ঞ) ডাক্তারের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা প্রবলেমে (সমস্যায়) কষ্ট পাচ্ছি। তার ওপর কাল একটা উবারের (গাড়ি) দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোচাঁ লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেলো। আজ (বুধবার) শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটেঁ রক্ত বের হয়ে গেল।’

অভিনেত্রী জানালেন, চিকিৎসক বান্ধবীর পরামর্শে এখন তাকে টিটেনাস দিতে হবে। এমন বৈরি পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন দীপা।

এদিকে সব প্রতিকূলতার মধ্যেও কাজ থামিয়ে রাখেননি দীপা খন্দকার। বর্তমানে তিনি বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। নাটকটির প্রথম ধাপের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এটি রচনা ও পরিচালনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।