সরকারি কর্মীর জন্য করোনা টিকা বাধ্যতামূলক করলো কানাডা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
কানাডায় সকল ফেডারেল কর্মীর জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার এক ঘোষণায় দেশটির সরকার জানিয়েছে, ফেডারেল কর্মী এবং বেশিরভাগ বানিজ্যিক রেল, বিমান ও জাহাজের যাত্রীদের করোনার টিকা নিতে হবে।
করোনার ডেল্টা ধরনের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কানাডিয়ান সরকার এ ঘোষণা দিয়েছে। খবর এএফপির
দেশটির ফেডারেল ব্যুরোক্রেসির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডোমিনিক লিব্ল্যাংক বলেছেন, আমরা জানি মহামারির অবসান ঘটানোর সবচেয়ে ভালো উপায় টিকা নেয়া। আমরা আশা করি সরকারি সকল কর্মী প্রয়োজনীয় এই বাধ্যতামূলক নীতি মেনে চলতে চাইবে।
প্রায় তিন লাখ সরকারি কর্মীর জন্য টিকা নেয়ার নির্দিষ্ট সময়সীমা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানানো হবে উল্লেখ করে লি ব্ল্যাংক জানান, টিকা নেয়ার বাধ্যতামূলক নীতি পরিবহন খাতে অক্টোবরের শেষ নাগাদ চালু করা হবে। এতে বাণিজ্যিক বিমানের সকল যাত্রী, প্রদেশের মধ্যে চলাচলকারী সকল রেল ভ্রমণকারী এবং ক্রুজ শিপের মতো বড়ো বড়ো জাহাজের যাত্রীরা অন্তর্ভূক্ত থাকবে।
কানাডায় শুক্রবার পর্যন্ত তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে ৭১ শতাংশ টিকার অন্তত একটি ডোজ নিয়েছে। দুটি ডোজ নিয়েছে প্রায় ৬২ শতাংশ লোক।
-জেডসি
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










