ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১৯:৫১:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

সরকারি হিসাবের চেয়ে ভারতে শশ্মানে বেশি মৃতদেহ সৎকার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৬ মে ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের একাধিক স্থানে রাজ্য সরকারের দেয়া হিসাবের সঙ্গে শশ্মানে  মৃতদেহের হিসাব মিলছে না। দিল্লিতে করোনায় মৃতদের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে, তার থেকে সাড়ে চার হাজার বেশি মানুষকে দাহ করা হয়েছে গত মাসে।

দ্য হিন্দুর হিসাব অনুযায়ী, দিল্লিতে গত ২৪ দিনে ১২ হাজার ৮৩৩ জনকে দাহ করা হয়েছে। ৫৩৪টি শশ্মানের হিসাব এটি। কিন্তু দিল্লি সরকার বলছে ৮ হাজার ৫০ জন।

একই অবস্থা গুজরাটে। প্রত্যন্ত অঞ্চলে যেসব মানুষ নতুন রোগটিতে মারা যাচ্ছেন, তারা হিসাবে আসছেন না।

প্রতিবেদনে, সুরেন্দ্র নগর নামের একটি জেলার কথা বলা হয়েছে। সেখানে গত বছর থেকে এখন পর্যন্ত ৩ হাজার মানুষ মারা গেলেও নথিবদ্ধ হয়েছেন ৭৫৬ জন।

গুজরাটে সরকারি হিসেবে এ পর্যন্ত ৭ লাখ ৩৫ হাজার মানুষ কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে আট হাজার ৯৪৪ জন। করোনাভাইরাস মহামারী মারাত্মকভাবে আঘাত হেনেছে এমন বেশ কিছু শহর থেকে মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে এখানে।

কিন্তু গুজরাটে যে হারে মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে সেটা বিশাল এবং এজন্যে সেখানে হাইকোর্ট পর্যন্ত রাজ্য সরকারের ভর্ৎসনা করেছে। গুজরাটে এখন ক্ষমতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি।

গত এপ্রিলে হাইকোর্টের বিচারকরা বলেছিলেন, ‘প্রকৃত চিত্র আড়াল করে রাজ্য সরকার এ থেকে কোন ফায়দা পাবে না। বরং সঠিক তথ্য আড়াল করে বা ধামাচাপা দিলে ভয়, এবং আস্থার অভাবের আরও গুরুতর সমস্যা তৈরি হবে, সাধারণ মানুষের মধ্যে আরও আতংক ছড়িয়ে পড়বে।’

-জেডসি