'সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ'
আপডেট: ১০:৩০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের মাঝে সংলাপকে উৎসাহিত করে।
তিনি বলেন, বাংলাদেশ ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান এই ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদারে অঙ্গীকারাবদ্ধ।
আজ এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে ভ্যাটিকানের সিনিয়র কেবিনেট মিনিস্টার কার্ডিনাল ফার্নান্দো ফিলোনি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিকে প্রাধান্য দেয় এবং সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ।
ভ্যাটিকানের মন্ত্রী বাংলাদেশে বিভিন্ন ধমীর্য় অনুসারী লোকদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশংসা করেন এবং সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, ক্যাথোলিক সম্প্রদায় অত্যন্ত ছোট আকারের, তবে চমৎকার শান্তিপূর্ণ সহাবস্থান এবং একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন।
ভ্যাটিকানের মন্ত্রী বলেন, বাংলাদেশে তিনি তার প্রথম সফরের আনন্দ উপভোগ করছেন এবং তিনি এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ।
প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের গঠনমূলক ও উল্লেখযোগ্য ভূমিকা পালনে বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন সমাজসেবা কার্যক্রমে তাদের সম্পৃক্ততার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী ভ্যাটিকানের মন্ত্রীর মাধ্যমে পোপ ফ্রান্সিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোসহিরি, বাংলাদেশে ক্যাথলিক বিশপ ডি রোজারিও এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন। - জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম