সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের (মহিলা মেম্বার) জুরবানু বেগমকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শনিবার (২৭ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলা নং DR (১১১৪৬)(০)১, যা ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে দায়ের করা হয়। ওই মামলায় জুরবানু বেগমকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। সে পাকশিমুল ইউনিয়নের ৭.৮.৯ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, জুরবানু বেগম বিভিন্ন প্রলোভন ও প্রতারণার আশ্রয় নিয়ে উঠতি বয়সী তরুণী, বিশেষ করে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে উৎসাহিত করতেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেইক) ফেসবুক আইডি ব্যবহার করে তরুণীদের ছবি দিয়ে যৌন উত্তেজক ও চটকদার বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রলুব্ধ করার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগ মামলার এজাহারে উল্লিখিত অভিযোগ এবং তদন্তাধীন বিষয়। স্থানীয় একাধিক সূত্রের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ প্রচলিত থাকলেও তার প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ এবং আদালতের নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তদন্তে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। আসামি জুরবানুকে আটক করে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে বলে সরাইল থানা জানায়।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











