সরিষা ফুলের হলুদ রঙে সেজেছে মেহেরপুরের মাঠ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
ভোজ্য তেলের দাম বৃদ্ধি, অনুকূল আবহাওয়া আর বাজারে চাহিদা ও ন্যায্যমূল্য পাওয়ায় এবার মেহেরপুরের কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পড়েছেন। গত বছরের তুলনায় এবার দ্বিগুণ পরিমাণ সরিষার চাষ হয়েছে। ছাড়িয়েছেও লক্ষ্যমাত্রা। কৃষি অফিস বলছে, স্থানীয়ভাবে তেলের ঘাটতি পূরণের জন্য কৃষি বিভাগ প্রণোদনা ছাড়াও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলায় এবার সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এর মধ্যে গাংনীতে ২ হাজার ৫০৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। গত বছর এই উপজেলায় আবাদ হয়েছিল ১৪০০ হেক্টর। কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি বারি সরিষা ১৪, ১৫, ১৭ ও বিনা ৯, ৪, ১১ ও টোরি ১৭ জাতের সরিষা চাষ করেছেন। কয়েক বছর ধরে ক্রমাগত ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি ও বাজারে সরিষার চাহিদা থাকায় চাষিরা আগ্রহী হয়ে উঠছেন সরিষা চাষে। অনেকেই দো-ফসলি জমিতে সরিষা আবাদ করছেন। আবার অনেকেই সাথী ফসল হিসেবেও সরিষা আবাদ করছেন।
নাটনাপাড়া গ্রামের চাষি সামসুল আলম জানান, এবার তিনি দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। এতে খরচ হয়েছে মাত্র ১ হাজার ২০০ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে ৫০-৬০ হাজার টাকার সরিষা বিক্রি করতে পারবেন।
নওদা মুটমুড়া গ্রামের চাষি হুসাইন বলেন, কয়েক বছর ধরে সরিষার দাম বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে তেলের দাম। ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি বেশি মুনাফার জন্য এবার ৪ বিঘা জমিতে সরিষা চাষ করেছি।
কাজিপুর গ্রামের চাষি জুরাইস ইসলাম জানান, তিনি এবার এক বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় নিজেদের প্রয়োজনে মূলত সরিষা চাষ করেন তিনি। আগামীতে পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করবেন। একই কথা জানান কৃষক শাহিন ও মাজেদুল হক।
গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন জানান, গত বছর গাংনী উপজেলায় সরিষা চাষ হয়েছিল ১৪০০ হেক্টর জমিতে। আর এবার চাষ হয়েছে ২ হাজার ৫০৫ হেক্টরে। স্থানীয়ভাবে যে পরিমাণ সরিষা চাষ হয়েছে, দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে।
তিনি আরও বলেন, চলতি মৌসুমে ৭৩৩ হেক্টর জমিতে সরিষা চাষের জন্য চাষিদের প্রণোদনা দেওয়া হয়েছে। আগামীতে চাষ আরও বৃদ্ধি পাবে বলেও আশা করেন এই কৃষি কর্মকর্তা।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন, ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তেলবীজ আবাদে কৃষকরা নতুন করে উদ্বুদ্ধ হয়েছেন। গেল বছরের তুলনায় এ বছর সরিষার দ্বিগুণ আবাদ হয়েছে। বিভিন্ন পরামর্শ দিয়ে সরিষার ভালো ফলনের আশাবাদী আমরা। তবে এ বছর উৎপাদিত সরিষা জেলার তেলের চাহিদা পূরণ করে বাইরের জেলাতে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করবে।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস

