সর্বভারতে বাংলাই সরকার গড়বে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৬ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
সর্বভারতে ক্ষমতাসীনদের হারিয়ে বাংলাই সরকার গঠনে ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা একটি সংবাদমাধ্যমকে দেয়া বিশেষ স্বাক্ষাতকারে তিনি এই প্রত্যয়ের কথা জানান। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি একটি আসনও পাবে না। শুধু তাই নয় গোটা ভারতে ক্ষমতাসীনদের আসন সংখ্যা একশো ছাড়াবে না বলেও জানান। নিজ দল তৃণমূল বাংলা ৪২ আসনেই জয় পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মমতা বলেন, ‘এবার বাংলা সরকার গড়বে। ৪২টি আসন নিয়ে ভারতে সরকার গঠন করবে বাংলা। এতে একটি আসনও পাবে না বিজেপি। মানুষ ওদের নম্বর জিরো করবে।’
কেন্দ্রীয় সরকার গঠনে সহযোগী হলেও প্রধানমন্ত্রী হবার ইচ্ছে নেই উল্লেখ করে তিনি জানান, বাংলায় কাজ করে সন্তুষ্ট তিনি। আর এই কাজটাই করে যেতে চান। তবে বাংলা ভারতের কেন্দ্রবিন্দু সেটা প্রত্যাশা করেন তিনি।
ক্ষমতাসীন বিজেপির সঙ্গে অসম লড়াই কিনা এমন প্রশ্নের জবাবে মমতার অভিযোগ, সরকারের কাছে গণমাধ্যমগুলো বিক্রি হয়ে গেছে। কিনে নিয়েছে প্রতিষ্ঠানগুলো। তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা প্রত্যয় জানিয়ে তিনি বলেন, মানুষের মুখ জোরপূর্বক বন্ধ রাখা যায় না। প্রতিবাদ আসবেই।
স্বাক্ষাৎকারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ না করে উল্টো সরকারের কথায় কাজ করছে। এসময় বীরভূম ও ডায়মন্ড হারবারের দুই দক্ষ পুলিশ অফিসার অনুজ শর্মা, জ্ঞানবন্তকে বদলি করায় সমালোচনা করেন তিনি।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











