সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিআরইউ’র আহ্বান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিআরইউ’র আহ্বান
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কর্মরত সাংবাদিকদের সুরক্ষাসহ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও গণমাধ্যমের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে ডিআরইউ।
আজ সোমবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এর সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এক বিবৃতিতে এ আহ্বান জানান।
তারা বলেন, করোনাভাইরাসের প্রভাবে এক নজিরবিহীন সংকটের মুখোমুখি বাংলাদেশের গণমাধ্যম। ইতোমধ্যে একজন গণমাধ্যম কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরও সংকটময় এ পরিস্থিতিতে পেশাগত দায়িত্ববোধ থেকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ গণমাধ্যমের কর্মীরা।
এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিআরইউ সদস্যসহ সংবাদকর্মীদের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগও জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সাংবাদিকরা। কয়েকটি গণমাধ্যম এরই মধ্যে তাদের কর্মীদের বাসায় বসে কাজ করার সুবিধা চালু করেছে। ঝুঁকি বিবেচনায় অন্যান্য গণমাধ্যমও তাদের কর্মীদের জন্য এ সুবিধা চালু করতে পারে।
ডিআরইউ নেতারা বলেন, আমরা মনে করি, মহামারি সংকটে প্রকৃত স্বাস্থ্যসেবা যেমন জরুরি, তেমনি সত্যনিষ্ঠ তথ্যসেবাও খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অফিসে যাওয়া ছাড়া একান্তই বিকল্প কোনো ব্যবস্থা করা সম্ভব না হলে গণমাধ্যমে কর্মরত সকলের জন্য সুরক্ষা পোশাকসহ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
একইসাথে করোনার ঝুঁকিতে থাকা গণমাধ্যমকর্মীদের সুচিকিৎসার ব্যবস্থা করা, প্রতিষ্ঠানের কাছে পাওনা বকেয়া বেতনাদি পরিশোধসহ আর্থিক সচ্ছলতার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখার জন্য বলেন তারা।
এতে ডিআরইউ’র সদস্যসহ গণমাধ্যমকর্মীদের নিজের, পরিবারের ও দেশের সুরক্ষা অক্ষুন্ন রেখে পেশাগত দায়িত্ব পালনের কথাও বলা হয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



