ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:৫০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

সাংবাদিক দম্পতি রূপা-শাকিল ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩২ পিএম, ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

আদালত প্রাঙ্গণে শাকিল আহমেদ ও ফারজানা রুপা  

আদালত প্রাঙ্গণে শাকিল আহমেদ ও ফারজানা রুপা  

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আহমেদ হুমায়ুন কবির এ আদেশ দেন।

রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের ১০ দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশের উপপরিদর্শক. মোহাইমিনুর রহমান।

এর আগে গতকাল বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে হস্তান্তর করে।