ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৯:২৭:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সাংবাদিক মাহমুদা চৌধুরী ও ফরিদা ইয়াসমিনকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৪৫ এএম, ৭ মার্চ ২০১৮ বুধবার

দেশের বরেণ্য নারী সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহ-সভাপতি মাহমুদা চৌধুরী ও জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করেছে ডিআরইউ।

 

আজ মঙ্গলবার এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে ‘গণমাধ্যমে নারী ও কর্মপরিবেশ’ শীর্ষক আলোচনা সভারও আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

শিরীন শারমিন চৌধুরী বলেন, নির্ভীকতা, সাহসিকতা ও দৃঢ় মনোবল নিয়ে নারী সাংবাদিকরা এগিয়ে যাচ্ছেন। নারী সাংবাদিকদের দৃশ্যমান উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত।

 

স্পিকার বলেন, সাংবাদিকতা একটি কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় টিকে থাকতে তাদের অনেক সংগ্রাম করতে হয়। সেজন্য নারীদের জন্য উত্তম কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং তাদের নীতি নির্ধারণী পর্যায়ে আসীন করতে হবে, যাতে পুরুষের পাশাপাশি নারীদের সমসুযোগ ও ক্ষমতায়ন নিশ্চিত হয়।

 

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলীর সঞ্চালনায় ও সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ঝর্ণা মনি।

 

ডিআরইউ এর নারী বিষয়ক সম্পাদক ঝর্ণা মনি। তিনি বলেন, গবেষণা অনুযায়ী বাংলাদেশে নারী সাংবাদিকের সংখ্যা ১৬ শতাংশ। এর মধ্যে সংবাদপত্রে ৮ শতাংশ, রেডিওতে ৩৩ এবং টেলিভিশনে ১৯ শতাংশ নারী সাংবাদিক কাজ করে। তবে রেডিওতে ৬৭ শতাংশ এবং টেলিভিশনে ৬৬ শতাংশ উপস্থাপিকা নারী।

 

তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবে ১ হাজার ২৫২ জন স্থায়ী সদস্যের মধ্যে নারী সদস্য মাত্র ৭২ জন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের তিন হাজার সদস্যের মধ্যে নারী সদস্যের সংখ্যা ১৬৪ জন। আর রিপোর্টার্স ইউনিটির ১ হাজার ৭৫৪ জন সদস্যের মধ্যে নারী মাত্র ১৩০ জন। গণমাধ্যমে নারীর অংশগ্রহণের এই চিত্রের সঙ্গে রয়েছে বৈষম্যও।

 

এই বিভাগের জনপ্রিয়