সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি চায় সাব-এডিটরস কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ২২ মে ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং হেনস্তকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনটি প্রত্যাশা করছে, রোববার আদালত রোজিনা ইসলামকে জামিনে মুক্তি দেবেন।
শনিবার (২২ মে) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ডিএসইসির আয়োজিত সাংবাদিক রোজিনার মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তির দাবিতে এক মানববন্ধন থেকে এসব দাবি ও প্রত্যাশা জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা যদি ঠিকভাবে কাজ না করতে পারে, তবে একটি দেশ সরকার সঠিকভাবে চলতে পারে না। সরকার দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় ব্যর্থতা প্রকাশ পেয়েছে। রোজিনা ইসলাম সম্প্রতি বেশ কয়েকটি ধারাবাহিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে। যার ফলে আমলারা তাকে ফাঁদে ফেলেছে বলে আমাদের ধারণা। তিনি যদি চুরি করতেন তাহলে তাকে ৫ ঘণ্টা সচিবালয়ে কেন আটকে রাখা হলো। জামিন শুনানি শেষে আদালত আদেশ না দিয়ে কেন তাকে অপেক্ষা করানো হচ্ছে। আমরা স্পষ্ট বুঝতে পারছি, কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে।
তারা দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সচিবালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তারা যারা তাকে হেনস্তা করেছে তার বিচার করতে হবে। রোজিনার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। না হলে আমাদের আন্দোলন চলবেই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, সাবেক সভাপতি মোতাছিম বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ প্রমুখ।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



