ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ০:৪৯:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

সাকরাইনে ফানুস নিষিদ্ধ করলো ডিএমপি

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা পৌষ মাসের শেষ ও মাঘ মাসের শুরুতে পুরান ঢাকাবাসী আয়োজন করে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। সারাদিন সবাই মিলে ঘুড়ি ওড়ায়। সন্ধ্যায় আতশবাজি ও রঙ-বেরঙের ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়। কিন্তু এই আতশবাজি ও ফানুস ওড়ানোর কারণে প্রতিবছরই ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার কঠোর বিধিনিষেধ দিয়েছে। রাজধানীবাসী যেন ফানুস ওড়ানো ও দোকানিরা যেন ফানুস বিক্রি না করতে পারে সেই জন্য বিভিন্ন থানায় নির্দেশনা দেয়া হয়েছে।


পুলিশ জানায়, এ উৎসব উদযাপনের কয়েকদিন আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে ডিএমপি। বিশেষ করে এই রাতে যেন বিস্ফোরক দ্রব্য, আতসবাজি বা ফানুস ওড়ানো বন্ধ থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ব্যাপারে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ফানুস ওড়ানো ও বিক্রি বন্ধে থানায় থানায় নির্দেশনা দেয়া হয়েছে। পুরান ঢাকাসহ বেশ কয়েকটি মার্কেটের ব্যবসায়ীতে আমরা ভাল করে বুঝিয়েছি যেন কেউ ফানুস বিক্রি করতে না পারে।