ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১০:৫৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

সাতক্ষীরায় এক নারীর ৪ সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যমজ বা তিনটে নয়, একসঙ্গে চার সন্তান প্রসব করলেন এক নারী। তার মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। এমনই বিরল ঘটনা ঘটেছে সাতক্ষীরার দেবহাটায়।

সেই নারীর স্বামী শরীফুল ইসলাম জানান, গত সোমবার (২১ অক্টোবর) তার স্ত্রী রুনা পারভীনের প্রসববেদনা ওঠে। পরিবারের পক্ষ থেকে প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে কিছু সময় তাকে চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রুনা পারভীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

গরিব পরিবার হওয়ার কারণে রুনা পারভীনকে তার পরিবারের সদস্যরা পুনরায় সাতক্ষীরা নিয়ে এসে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে একপর্যায়ে রাত ২টার দিকে রুনার গর্ভ হতে তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। তবে, চার সন্তানসহ তাদের মা এখনো পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

-জেডসি