সাতক্ষীরায় স্ত্রী-কন্যা খুন, স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৭:১৪ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার
সাতক্ষীরার কালীগঞ্জের তারালি গ্রামে স্ত্রী ও দুই বছরের মেয়েকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সাবিনা ইয়াসমিন (২৬) ও তাঁর মেয়ে আয়েশা খাতুন (২)। পুলিশ লাশ দুটি উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে গেছে। এ ঘটনায় সাবিনার মা জাহানারা খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মনির হোসেন উইমেননিউজকে জানান, নিহত ইয়াসমিনের স্বামী আবদুর রউফ সরদার গতকাল সন্ধ্যায় তাঁর শ্বশুরবাড়ি তারালি এলাকায় যান। এ সময় তাঁর স্ত্রীর সঙ্গে যৌতুকের মোটর সাইকেল কেনার টাকা নিয়ে ঝগড়া হয়। পরে রাতে সবাই ঘুমিয়ে পড়লে রউফ তাঁর স্ত্রী সাবিনা ও দুই বছরের মেয়েকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। নিহত সাবিনার মা জাহানারা খাতুন জানান, রাত সাড়ে ১২টার দিকে তিনি একটি শব্দ শুনতে পান। শব্দ শুনে বাইরে এসে তিনি দেখেন, তাঁর মেয়েজামাই রউফ সাইকেলে করে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। পরে ঘরে ঢুকে তিনি তাঁর মেয়ে সাবিনা ও নাতনি আয়েশাকে বিছানায় পড়ে থাকেত দেখেন।
এএসপি মনির আরো জানান, ঘটনার পরপরই স্বামী আবদুর রউফ তাঁর গ্রামের বাড়ি নলতার ঘোনা গ্রামে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ রাতেই তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। অভিযুক্ত রউফের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, আবদুর রউফ প্রাথমিকভাবে এই জোড়া খুনের কথা স্বীকার করেছেন। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তাঁর টাকার প্রয়োজন ছিল। কিন্তু শ্বশুর তা না দেওয়ায় রাগে ও ক্ষোভে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেছেন।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে