সাধারণ ছুটি বাড়ল আরও ৩ দিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার
সাধারণ ছুটি বাড়ল আরও ৩ দিন
করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে দেশে সাধারণ ছুটি আরও ৩ দিন বাড়িয়েছে সরকার। অর্থাৎ সাধারণ ছুটি ১১ তারিখ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণকে ঘরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটি বর্ধিত করার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলা ও এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ এপ্রিলের এবং ১ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল তারিখ সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিল নববর্ষের নির্বাহী আদেশে সরকারি ছুটি এর সাথে সংযুক্ত থাকবে।’
মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। মূলত পয়লা বৈশাখের দিন সাধারণত ছুটি থাকে। এ জন্য ১২ ও ১৩ তারিখ ছুটির সিদ্ধান্ত নিয়ে মোট তিনদিন সাধারণ ছুটি থাকবে।’
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসে দেশে আজ নতুন করে একদিনেই ১৮ জন সংক্রমিত হয়েছে। এই সংখ্যা গতকালের চেয়ে দ্বিগুণ। এছাড়া করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েই চলেছে। ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। মারা গেছেন ৯ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০ জন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










