সাফের শিরোপা জিতে শাড়ি উপহার চাইলেন শামসুন্নাহাররা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক পর্যায়ে সব টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। যার সর্বশেষ ট্রফিটি বাঘিনীরা জিতেছে ঘরের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে। গত বৃহস্পতিবার রাতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
সাফের শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তবে তার আগেই মাঠে দৌড়ে গিয়ে কিরণকে জড়িয়ে ধরে জয়ের উল্লাস করেন শামসুন্নাহাররা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) মেয়েদের পরবর্তী অ্যাসাইনমেন্ট ও করণীয় কি হবে সে বিষয়ে গাইডলাইন দিতে বাফুফে ভবনে গিয়েছিলেন কিরণ। সেখানে দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন তিনি। সাফজয়ী মেয়েদের জন্য অনেক সংবর্ধনা অপেক্ষা করছে বলেও সুখবরটি দিয়েছেন কিরণ।
তবে বৈঠকের সময়ে মাহফুজা আক্তার কিরণের কাছে কাতান শাড়ী উপহার চেয়েছেন শামসুন্নাহাররা। মেয়েদের সেই অদ্ভুত আবদার পূরণের আশ্বাসও দিয়েছেন বাফুফের কার্যনির্বাহী কমিটির এই সদস্য।
তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার পরই অনেক প্রতিষ্ঠান থেকে মেয়েদের সংবর্ধনা দেওয়ার প্রস্তাব আসতে থাকে। আবার আমরাও কোনো কোনো প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদানের জন্য উৎসাহিত করছি। আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সংবর্ধনা প্রদানের ব্যবস্থা হয়ে যাবে মেয়েদের জন্য।’
উল্লেখ্য, এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশের সাফজয়ী মেয়েরা। যা আগামী ৮ থেকে ১২ মার্চ কমলাপুর স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। তাই এতবড় অর্জনের পরও শামসুন্নাহার-আকলিমাদের একদমই ছুটি নেই।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











