সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল: ভারতকে হারাল বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে শক্তিশালী ভারতকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ শুক্রবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিবেশী দেশটিকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা।
আসরে এটি স্বাগতিকদের দ্বিতীয় জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থেকে ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশ দলের। তিন ম্যাচ থেকে এ পর্যন্ত ৭ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশের কিশোরিরা। অপরদিকে সমান ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে ভারত।
ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন লেফট ব্যাক সমাসুন্নাহার। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত ওই লীড ধরে রাখতে সক্ষম হয় তারা। তহুরা খাতুনকে বক্সের মধ্যে ফাউল করায় ভারতের বিপক্ষে ওই পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন কর্তব্যরত রেফারি। পেনাল্টি থেকে নির্ভূল শটে গোল করেন সামসুন্নাহার।
তবে পিছিয়ে পড়ার পর গোলটি পরিশোধ করে লড়াইয়ে ফেরার প্রানপন চেস্টা করেছে ভারত। কয়েকটি সুযোগও সৃস্টি করেছিল আসরের অন্যতম ফেভারিট দলটি। তবে সফল হতে পারেনি। আগামী রোবববার গ্রুপ পর্বের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। এর আগে বিকেল ৩টায় একই ভেন্যুতে ভারত লড়বে নেপালের বিপক্ষে।
আসরের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটনাকে ৬-০ গোলে উড়িয়ে দেয় তারা। অপরদিকে শ্রীলংকাকে ৫-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত তাদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছে ৩-০ গোলে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











