সাবেক দুই আইজিপিসহ তিন পুলিশ কর্মকর্তার রিমান্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এ কে এম শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করা হয়েছে।
আজ বুধবার সকাল পৌনে সাতটায় তাদের আদালতে হাজির করে পুলিশ। একইসাথে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।
রিমান্ড আবেদনের শুনানি নিয়ে সিএমএম আদালত সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে আট দিন এবং শহীদুল হককে সাত দিনের রিমান্ডে দেয়া হয়।
এছাড়া পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে শহীদুল হককে উত্তরা থেকে এবং ঢাকার তেজগাঁও থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয় বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন যে মামলায় গ্রেপ্তার ও রিমান্ড:
পুলিশ বলছে, কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে ঢাকার মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার সকালে তাকে সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। পরে আটদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রিমান্ডের আবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকাল চারটায় মোহাম্মদপুরে আন্দোলন চলাকালীন সময় রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় আবু সায়েদ পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়।
তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। পুলিশের গুলিতে গরীব মুদি দোকানদার আবু সায়েদের মৃত্যু হয়।
পরে এ ঘটনায় মামলা করা হয়। এতে বলা হয়েছে কোন প্রকার উস্কানি ছাড়া আসামিদের নির্দেশে অজ্ঞাতনামা পুলিশ সদস্যরা গুলি করে আবু সায়েদকে হত্যা করেছে।
এ মামলায় অন্যান্য আসামীর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরো অনেকে।
রিমান্ড আবেদনে পুলিশ আদালতকে জানিয়েছে, রাত সাড়ে ১২টায় ঢাকার তেজগাঁও থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের রিমান্ড চাওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের গণমাধ্যমে ডিএমপির বরাত দিয়ে বলা হয়েছে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকাবস্থায় আত্মসমপর্ণের ইচ্ছা প্রকাশ করেন তিনি।
পরে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে যোগ দেন। শেখ হাসিনার সরকার পতনের পরে তাকে অবসরে পাঠানো হয়।
শহীদুল হককে যে মামলায় রিমান্ড:
ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সকালে তাকেও আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। পরে শুনানি নিয়ে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই শুক্রবার বিকাল পাঁচটায় আন্দোলন চলাকালে নিউমার্কেটের এক নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহেণ হত্যার উদ্দেশ্যে নিরপরাধ মানুষের উপর শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল রাবার বুলেট ও গুলি করা হয়। ঘটনাস্থলে অনেকে আহত হয়।
এদের মধ্যে আব্দুল ওয়াদুদ আসামীদের এলোপাতাড়ি গুলিতে মাথার পিছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
মঙ্গলবার দিবাগত রাতে পৌনে একটায় উত্তরা ১৮ নম্বর সেক্টর থেকে অভিযান চালিয়ে শহীদুল হককে আটক করা হয় বলে উল্লেখ করা হয়েছে রিমান্ড আবেদনে।
এতে বলা হয়েছে, প্রাথমিকভাবে তদন্তে আসামির এ মামলার ঘটনার সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।
সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে সাত দিন মঞ্জুর করে আদালত।
শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির রিমান্ড:
পুলিশের সাবেক দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এই প্রথম পুলিশের মহাপরিদর্শক পদমর্যাদার কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর বাইরে, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার সকালে পৌনে সাতটায় সাবেক দুই আইজিপির সাথে কাফিকেও আদালতে হাজির করা হয়। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি নিয়ে আট দিন মঞ্জুর করেছে আদালত।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






