সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নারী-শিশুসহ নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
অনুশীলনের সময় পাকিস্তানের একটি সামরিক বিমান একটি বাড়ির ওপর আছড়ে পড়েছে। দেশটির রাওয়ালপিন্ডি শহরের কাছে একটি বাড়ির ওপর মঙ্গলবার ভোর হওয়ার আগে আছড়ে পড়ে বিমানটি। এতে নারী-শিশু ও পাঁচ সেনাসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
মোরা কালু গ্রামের ওই বাড়িতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং বিমান ও বাড়ি ধ্বংস হয়ে যায়। উদ্ধারকাজ শেষ হওয়ার পর বিমানের ধ্বংসাবশেষ এবং প্রমাণ অনুসন্ধানের জন্য সেনা ও পুলিশ আবাসিক এলাকা ঘেরাও করে রেখেছে। খবর গ্লোবাল টাইমসের।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহত পাঁচ সেনার মধ্যে দুইজন সেনাবাহিনীর পাইলট রয়েছেন। এছাড়া ১২ জন বেসামরিক লোক। সরকারি জরুরী সেবা সংস্থার কর্মকর্তা ফারুক বাট জানিয়েছেন, এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ কয়েকজনের অবস্থা গুরুতর।
এপিকে ফারুক বাট জানিয়েছেন, হতাহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সবাই অগ্নিদগ্ধ। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বিশাল বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। এরপর তাদের বাড়ির কাছে বিমানকে জ্বলতে দেখেন। এর একটু পর সেনা হেলিকপ্টার আকাশে চক্কর দিতে থাকে।
মোহাম্মদ মুস্তাফা জানিয়েছেন, আমার বোন, তার স্বামী এবং তাদের তিন বাচ্চা বিমান বিধ্বস্তের কারণে নিহত হয়েছেন। তাদের বাড়ির ওপরই বিমানটি আছড়ে পড়ে।
ডাক্তার আব্দুল রেহমান জানান, কমপক্ষে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে তিনি পাইলটের মৃতদেহ উদ্ধার করেছেন।
পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক বিমানটি রুটিন অনুশীলন ফ্লাইট পরিচালনা করছিল। এসময় সেটি বিধ্বস্ত হয়। তবে এর বেশি কিছু জানায়নি তারা।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











