সামাজিক কাজের স্বীকৃতি পেলেন ফারজানা হক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
কানাডার আলবার্টা সরকারের পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেয়েছেন ফারজানা হক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ক্যালগারি শহরের মেয়র জ্যোতি গোন্ডেক ও যোগাযোগমন্ত্রী রাযন সহনির কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেছেন।
ফারজানা হক ২০০৮ সাল থেকে অর্গানাইজেশন অফ ক্যালগারি ক্যাথলিক ইমিগ্রেশন সোসাইটির (সিসিআইএস) একজন দক্ষ কর্মী হিসেবে সুনাম অর্জন করেছেন। ২০১৪ সালে তিনি এই প্রতিষ্ঠানে কালচারাল ব্রোকার হিসেবে নতুন পদ গ্রহণ করেন। যেটা আলবার্টা সরকারের সাথে যৌথভাবে সিসিআইএস পরিচালনা করে। ফারজানা হক আলবার্টা সরকারের সমাজসেবীদের সঙ্গে কাজ করে নারীদের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যেসব নারীরা পারিবারিকভাবে নির্যাতিত-অত্যাচারিত তাদের সহযোগিতা করে নতুন পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ফারজানা হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অর্জন করেন এবং আলবার্টা সরকারের সমাজসেবী হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হয়ে সেবা করে যাচ্ছেন। এছাড়াও তিনি ক্যালগেরি পুলিশ সার্ভিসেস সাউথ এশিয়ান পুলিশ এডভাইজারি বোর্ডের সঙ্গে বাঙালি কমিউনিটির সদস্য হিসেবে সাত বছর সেবামূলক কাজ ও মতামত বিনিময় করার সুযোগ পেয়েছেন।
ফারজানা হক জানিয়েছেন, মা হলো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। সর্বদা মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। মা আমাকে সর্বদা মানুষকে সম্মান করতে শিখিয়েছেন। তিনি দেখিয়েছেন কীভাবে মানুষের সঙ্গে সত্যিকারভাবে শ্রদ্ধার সাথে আচরণ করতে হয়।
তিনি আরও বলেন, কমিউনিটির বিভিন্ন সম্প্রদায়ের সহযোগিতার পাশাপাশি কাজ চালিয়ে নিতে আমার স্বামী ও সন্তানদের থেকেও অনুপ্রেরণা পেয়েছি। যেকোনো কাজের স্বীকৃতি অত্যন্ত আনন্দের। আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই যেন সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। এ স্বীকৃতি দেওয়ায় আলবার্টা সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











