ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:৪৪:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

সামাজিক বাধার কারণে নারীরা স্বাস্থ্য সেবা বঞ্চিত : তারানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪০ পিএম, ১১ মার্চ ২০১৮ রবিবার

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, অবহেলা, সামাজিক বাধা ও সচেতনতার অভাবে সারাদেশের নারীরা সঠিক স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছে। কিডনি রোগ গভীরভাবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত। দেশে বর্তমানে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক আছে। এসব ক্লিনিক থেকে সেবা গ্রহণের মাধ্যমে আমরা অনেক প্রাণ বাঁচাতে পারি।


আজ বৃহস্পতিবার নগরীর কাকরাইলে আইডিইবি ভবনে ‘বিশ্ব কিডনি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।


বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন (বিআরএ), কিডনি ফাউন্ডেশন এবং কিডনি সচেতনতা মনিটরিং ও প্রতিরোধ সোসাইটি (কেএএমপিএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।


তারানা হালিম বলেন, নারীদের কিডনি রোগে আক্রান্ত হবার হার ১৪ শতাংশ আর পুরুষের ক্ষেত্রে এ হার ১২ শতাংশ। এ রোগের বিস্তার রোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু করা দরকার।


নারীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের প্রবীণ এবং গ্রামীণ অঞ্চলের স্বল্প আয়ের নারীদের পুনর্বাসনের একটি পরিকল্পনা রয়েছে।


কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. হারুন অর রশিদ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো নজরুল ইসলাম, সংগঠনের সভাপতি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, কেএএমপিএস সভাপতি এম এ সামাদ ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর নাসিমা সুলতানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।