সামান্য কমেছে সোনার দাম, বিশ্ব রেকর্ড রুপার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার
ফাইল ছবি।
বিশ্ব বাজারে বুধবার (১০ ডিসেম্বর) সোনার দামে সামান্য পতন হয়েছে। তবে এবার সব রেকর্ড ভেঙে রুপা (সিলভার) দাম নতুন উচ্চতায় পৌঁছে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ঘোষণা এবং ভবিষ্যতের নীতিগত দিকনির্দেশনার জন্য বিনিয়োগকারীরা অপেক্ষায় থাকায় সোনার দাম কমেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, শিল্পক্ষেত্রে প্রবল চাহিদা এবং সরকারি ঘোষণার কারণে রুপার দাম বেড়েছে।
আজ বুধবার বাংলাদেশে সময় বিকাল ৫টা ১৩ মিনিট পর্যন্ত স্পট সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৯৩ দশমিক ১১ ডলারে দাঁড়ায়। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার দামও ০ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ২২১ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়েছে।
অন্যদিকে, স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৬১ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। যা দিনের শুরুতে ৬১ দশমিক ৬১ ডলারে পৌঁছে সর্বকালের উচ্চতায় পৌঁছেছিল। চলতি বছর এই ধাতুটির দাম ১১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্থিরতা থাকলেও, দীর্ঘমেয়াদে এটির মূল্যবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আরবিসি ক্যাপিটাল মার্কেটস। ভূ-রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধি, অপেক্ষাকৃত নরম আর্থিক নীতি এবং ক্রমাগত বাজেট ঘাটতির কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি তাদের সোনার দামের পূর্বাভাস বাড়িয়েছে।
আরবিসি ক্যাপিটাল মার্কেটস জানিয়েছে, ২০২৬ সালে সোনার দাম গড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে ২০২৭ সালে এই মূল্য আরও বেড়ে গড়ে প্রতি আউন্স ৫ হাজার ১০০ ডলারে উন্নীত হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর প্রবণতা অব্যাহত থাকলে, বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনাতেই আস্থা রাখবেন, যা এর মূল্যকে আরও বাড়িয়ে তুলবে। সূত্র: সিএনবিসি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








