সারাদেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯০৭৯৯ জন
তাসকিনা ইয়াসমিন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১২ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
সারাদেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯০৭৯৯ জন
জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ৯০৭৯৯ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৯২১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১,৩৩৯ জন।
ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ৪৬৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী: ৮৭৩ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৯ সেপ্টেম্বর সকাল ৮ টা পর্যন্ত ) নতুন রোগী ভর্তি হয়েছে ২৫৪ জন। এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৬১ জন। ঢাকার বাইরে নতুন ভর্তিরোগী ১৯৩ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন এবং শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন।
বিভাগীয় শহরগুলোতে ঢাকা বিভাগে (ঢাকা জেলা বাদে) ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৩৫ জন, সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
তবে, ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও সংশ্লিষ্টরা রোগটির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তারা রোগ প্রতিরোধে নিজেকে মশার কামড় থেকে রক্ষার পরামর্শ দিচ্ছেন।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৪২ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৩৬ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ৮১ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম





