সাহায্য চাইছিল পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও তাকে উদ্ধারের বদলে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন আশপাশের অনেকে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন। এ সময় আশপাশে জড়ো হওয়া অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করছিলেন। পরে মরিয়মনগর চৌমুহনী এলাকায় একটি সভা শেষে ফেরার পথে বিএনপি নেতা ইউসুফ সিকদার, উপজেলা যুবদলের সদস্যসচিব এস এম লোকমান, যুবদল নেতা মাসুদ পারভেজ ও ছাত্রদল নেতা শওকতসহ কয়েকজন তাকে উদ্ধার করেন। পরে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রাথমিকভাবে আহত নারীর পরিচয় পাওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। তিনি সরফভাটা ইউনিয়নের নাথপাড়া গ্রামের সুভাষ নাথের স্ত্রী বীনা নাথ (৫০)।
জানা গেছে, বীনা নাথ মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে ধোপপুল এলাকার ভাড়া বাসা থেকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকেন।
রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহত এক নারীর ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। খবর পেয়ে তারা রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বীনা নাথকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
উদ্ধারকারীরা বলেন, সড়কে দুর্ঘটনায় আহত বা অসহায় কাউকে পড়ে থাকতে দেখলে ছবি বা ভিডিও না করে দ্রুত তাকে নিরাপদ স্থানে নেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা উচিত।
বিএনপি নেতা ইউসুফ সিকদার বলেন, সড়কে আহত এক নারীকে পড়ে থাকতে দেখে তারা দেরি না করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। দুর্ঘটনার পর আহত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ছবি বা ভিডিও করার চেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাই জরুরি।
- শিক্ষকতা থেকে নেতৃত্বে সেলিনা পলি খানম
- শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই
- সাহায্য চাইছিল পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
- টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিতে জোর বাংলাদেশ
- ব্র্যাক ব্যাংকে চাকরি, লাগবে যেসব যোগ্যতা
- চার দিন ঘরবন্দি থাকার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন রাধিকা
- প্লাটিলেট বাড়াবে যেসব খাবার
- রাজধানীতে আজ সকালে এক পশলা বৃষ্টি
- প্রজন্মের স্মৃতি বুকে নিয়ে টিকে আছে মাটির ঘর
- ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কিনশাসা
- ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
- ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নারীসহ ৯জনের প্রাণহানী
- খুলনায় ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার
- আলোচিত সেই বিউটি রানী পাল হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক
- শিক্ষকতা থেকে নেতৃত্বে সেলিনা পলি খানম
- শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই
- ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
- সাহায্য চাইছিল পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, লাগবে যেসব যোগ্যতা
- শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ
- ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নারীসহ ৯জনের প্রাণহানী
- প্লাটিলেট বাড়াবে যেসব খাবার
- রাজধানীতে আজ সকালে এক পশলা বৃষ্টি
- চার দিন ঘরবন্দি থাকার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন রাধিকা
- নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
- টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিতে জোর বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কিনশাসা
- খুলনায় ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার











