সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফসে
শিল্প-সাহিত্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফসে
এ বছর সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক ও নাট্যকার জন ফসে। ‘ম্যাগনাম ওপাস’ উপন্যাসের জন্য তিনি নোবেল পেয়েছেন। তার নিজস্ব শৈলীতে রচিত উপন্যাসকে বলা হয় ‘ফস মিনিমালিজম’।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫ টার দিকে এ পুরস্কার ঘোষণা করা হয়।
আজ স্টকহোমে সুইডিশ একাডেমি তাদের ঘোষণায় বলেছে, ২০২৩ সালের সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে জন ফসেকে। তার উদ্ভাবনী নাটক এবং গদ্য মানুষের না বলতে পারা কথাগুলোকে শিল্প আকারে তুলে ধরেছে।
১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর নরওয়ের পশ্চিম উপকূলে জন্মগ্রহণ করেন ফসে (৬৪)। তিনি প্রায় ৪০টি নাটক লেখার পাশাপাশি অসংখ্য উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদসাহিত্য নিয়েও কাজ করেছেন।
তার ম্যাগনাম ওপাসে মূলত একজন বয়স্ক চিত্রশিল্পী এবং বিধবার গল্প তুলে ধরেছেন। ৮০০ পৃষ্ঠার বইটিতে তাদের একাকী জীবনযাপনের গল্পে ধর্ম, পরিচয়, শিল্প এবং পারিবারিক জীবনের বাস্তবতা ফুটে উঠেছে।
ফসের দ্বিতীয় উপন্যাস ‘স্টেংড গিটার’ (১৯৮৫)-এ প্রথমবার তার নিজস্ব শৈলী ‘ফস মিনিমালিজম’ থিম দেখা গেছে। এই গল্পে দেখা যায় একজন অল্পবয়সী মা তার বাসার ময়লা ফেলার জন্য নিজের ফ্ল্যাটে তালা মেরে বাইরে যায়। কিন্তু ভেতরে তখন তার সন্তান বদ্ধ অবস্থায় ছিল।
কিন্তু পরিস্থিতি তখন এমন যে সে তখন সন্তানকে একা রেখে কোথাও সাহায্য চাইতেও যেতে পারছে না। এই ধরণের কিছু সংকটপূর্ণ মুহুর্ত ফস তার লেখনিতে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন যা আমাদের জীবনে নিয়মিতই ঘটে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




